Latest

International

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ২৯ আরোহী ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী সবাই নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি দেয় রুশ সংবাদ সংস্থা তাস এবং বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ার আকাশসীমায় নিয়মিত ফ্লাইট চলাকালীন এএন-২৬ মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই। বিমানটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন