Latest

International

মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান চলাচলে আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি ফ্রান্স ও স্পেন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউরোপের প্রভাবশালী দুই দেশ ফ্রান্স ও স্পেন।

তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান চলাচলে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি দেশ দুটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এবং একজন পশ্চিমা কূটনীতিকের বরাতে বলা হয়, গত সপ্তাহে ইসরায়েল আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলেও ফ্রান্স তা প্রত্যাখ্যান করে। ইরান-সংঘাত শুরুর পর এই প্রথমবার এমন সিদ্ধান্ত নিল প্যারিস। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে স্পেন আরও কঠোর অবস্থান নিয়েছে। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ থাকবে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনোভাবেই তাদের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। দেশটির প্রভাবশালী দৈনিক ‘এল পাইস’ প্রথম এ খবর প্রকাশ করে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর এই অবস্থান ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মার্কিন সামরিক সরঞ্জাম পরিবহন ও আকাশসীমা ব্যবহারের প্রশ্নে ইউরোপের সতর্ক অবস্থান চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
 

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন