Latest

International

দেশীয় চাহিদা মেটাতে পেট্রল রপ্তানি বন্ধের করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি সামাল দিতে গ্যাসোলিন বা পেট্রল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার উদ্যোগ নিচ্ছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যা চলতে পারে ৩১ জুলাই পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাও।

নোভাক জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা আন্তর্জাতিক বাজারে এখনও ইতিবাচক রয়েছে।

রুশ সরকার আরও বলেছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই স্থিতিশীল আছে, ফলে দেশীয় বাজারে তেলজাত পণ্যের সরবরাহেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

উল্লেখ্য, গত বছর ইউক্রেনের হামলা ও মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দেয়। তখন বাজার নিয়ন্ত্রণে রাখতে একাধিকবার পেট্রল ও ডিজেল রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে দেশটি।

শিল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমপরিমাণ।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন