Latest

International

জাপানের হনশু দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাপানের বৃহত্তম দ্বীপ হনশু দ্বীপ-এ ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। খবর প্রকাশ করেছে এএফপি।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপান ভৌগোলিকভাবে রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। এই অঞ্চলটি মূলত প্যাসিফিক প্লেট ও ফিলিপাইন সি প্লেটের সংযোগস্থল, যা ভূকম্পনের জন্য অত্যন্ত সক্রিয়।

নিয়মিত ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় জাপানে ভবন ও অবকাঠামো এমনভাবে নির্মাণ করা হয়, যাতে সেগুলো নিম্ন থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম হয়।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন