Latest

International

মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতায় বড় ধাক্কা: সেন্টকমের নতুন দাবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংস সাধন করেছে বলে নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় জানান, তিন সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরানের ১০ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় ইরানের আকাশে ১০ হাজারের বেশি মার্কিন সামরিক উড্ডয়ন লক্ষ্য করা গেছে। এসব হামলার ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

ব্রাড কুপারের দাবি, ইরানের নৌবাহিনীর বড় জাহাজগুলোর ৯২ শতাংশ ধ্বংস হয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। তিনি আরও জানান, দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌযান উৎপাদন কেন্দ্র ও শিপইয়ার্ডের তিন ভাগের দুই ভাগেরও বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

কুপার বলেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে আছে এবং অনেক ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও সামরিক কার্যক্রম সাফল্যজনক হয়েছে। বিশেষ করে ইরানের সীমান্তের বাইরে দেশটির সামরিক শক্তি প্রদর্শনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

তবে এসব দাবির মধ্যেও তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতেও আক্রমণ অব্যাহত, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন