Latest

International

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, মার্কিন রণতরী আব্রাহাম লিংকন নিরাপদ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাদের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের ওপর প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ট্রাম্পের দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “মোট ১০১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে পুরোপুরি প্রতিহত করেছে।” যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল বিষয়টি জানিয়েছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই যুদ্ধজাহাজটি তাদের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে পুনরায় হামলা চালানো হবে।

এর আগে, বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী রণতরিতে হামলার দাবি করেছে। তারা জানিয়েছে, কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আব্রাহাম লিংকনে হামলা চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত মিডিয়া ‘প্রেস টিভি’ প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে একাধিক সমুদ্রগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। রণতরিটি তখন আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন ছিল।

ইরান আরও জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এসব ঘটনা ঘটেছে এমন সময়ে, যখন ট্রাম্প প্রশাসন তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত ১,৩৪০-এর বেশি প্রাণহানি ঘটেছে এবং তৎকালীন ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হয়েছেন। প্রতিক্রিয়ার অংশ হিসেবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে হতাহত এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন