International
ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল।
ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত, তেল আবিবের অস্বীকার
ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি তৃতীয়বারের মতো এ ধরনের দাবি তুলল ইরান।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়ে। তবে তারা দাবি করে, বিমানটি সম্ভাব্য হুমকি শনাক্ত করে নিরাপদে অভিযান সম্পন্ন করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে আইআরজিসির দাবি, চলমান সংঘাত শুরুর পর থেকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধবিমানসহ ২০০টিরও বেশি আকাশযান ধ্বংস করেছে।
এ ঘটনায় দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে প্রকৃত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ধোঁয়াশা তৈরি হয়েছে।
২৮২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর