Latest

International

৩০ দিনের জন্য ইরানি তেলে আংশিক ছাড় যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে স্পষ্ট হয়ে উঠেছে।

তেল সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে দামের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সাময়িক অনুমোদন কেবল সেইসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে। নতুন করে কোনো তেল কেনার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, চলমান সংঘাতের জেরে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে। এতে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থির হয়ে উঠেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন