Latest

Mass Media

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন জানান, গত শুক্রবার আনিস আলমগীরের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শনিবার তিনি মুক্তি পান। মুক্তির সময় তার স্ত্রীসহ পরিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, ১১ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এছাড়া, ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উচ্চ আদালত তাঁকে জামিন দিয়েছিল।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অজানা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি আদালত তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আজ এই মামলায় তিনি জামিন পেলেন।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Mass Media নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন