Latest

International

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাহরাইনের প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।

সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো রাষ্ট্রায়ত্ত বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি, যা দেশটির জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে সরকারি সূত্র থেকে বলা হয় যে ইরানের ড্রোন হামলার কারণে শোধনাগারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। কিছুক্ষণ পর শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়, যা হামলার তীব্রতার ইঙ্গিত দেয়।

হামলার পর বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা আপাতত পূরণ করতে পারছে না।

এদিকে বাহরাইনের রাজধানীর কাছাকাছি এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে আঘাত লেগেছে। এছাড়া আহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী এক শিশুও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন