Latest

International

ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক স্থাপনা। মোট ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট ক্ষতির মুখে পড়েছে। এছাড়া এক হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট ১৩টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফার্স নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বেশ কয়েকটি উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ পরিচালনার সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আক্রান্ত মানুষের সহায়তায় উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন