Latest

International

ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেছেন, কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার ওপর যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।

বুধবার (৪ মার্চ) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ জানান, যুদ্ধের সময়সীমা নির্দিষ্ট করে বলা কঠিন। পরিস্থিতি অনুযায়ী এটি তিন, চার, ছয় কিংবা সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে অভিযানের গতি ও সময় নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রই।

তিনি বলেন, শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ব্যাপক আকাশশক্তি ব্যবহার করা হচ্ছে। তার দাবি, এই অভিযানে ২০০৩ সালে ইরাক যুদ্ধে পরিচালিত হামলার তুলনায় দ্বিগুণ আকাশশক্তি প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে এটি ইসরায়েলের আগের ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে চালানো অভিযানের চেয়ে প্রায় সাত গুণ বেশি তীব্র।

সংবাদ সম্মেলনে হেগসেথের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ৮৬ শতাংশ কমে গেছে। পাশাপাশি দেশটির নৌবাহিনীর বড় একটি অংশ ধ্বংস হয়েছে এবং শীর্ষ পর্যায়ের অনেক সামরিক নেতা নিহত হয়েছেন অথবা আত্মগোপনে গেছেন।

ড্যান কেইন বলেন, এসব অগ্রগতির ফলে ইরানের দক্ষিণ উপকূল এলাকায় যুক্তরাষ্ট্র আকাশে প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন ধীরে ধীরে অভিযান স্থলভাগের গভীরে সম্প্রসারণ করা হবে এবং ইরানের অভ্যন্তরে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

তবে ইরানে যুক্তরাষ্ট্র স্থলবাহিনী পাঠাবে কি না—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি পিট হেগসেথ। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নীতিনির্ধারকদের বিষয়। অভিযানের সমাপ্তি কবে হবে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন