Latest

Politics

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমান বলেন, 'এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।' তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া শান্তিপূর্ণভাবে বিজয় উদ্‌যাপন করা হয়েছে জানিয়ে নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, 'দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' এছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

আজ শনিবার বিকেলে বক্তৃতা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া তাদের শরিকরা ৩টি আসনে জয়ী হয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা ৯টি আসনে জিতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে। এছাড়া সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন