Latest

Country

কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর

দেবল চন্দ্র দাস, নেত্রকোণা
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণা-৩ আসনের কেন্দুয়া উপজেলায় নির্বাচনী প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতের ঘটনা ঘটে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে। গুরুতর আহতরা হলেন গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। উভয়ই বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থক এবং দেওপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রামের লোকজন নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই রাতে ভোট নিয়ে আলাপ-আলোচনা করতেন। এ সময় যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের সমর্থক আলমগীর মিয়ার মধ্যে তর্কে উত্তেজনা ছড়ায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া সেনাবাহিনীও সেখানে উপস্থিত ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো থানায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।"

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন