Latest

International

বেলুচিস্তানে সহিংসতা তীব্র, নিহত ছাড়াল ২৫০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ধারাবাহিক হামলা ও নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে গত শনিবার থেকে এ পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বুধবার এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৯৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অপরদিকে, বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২২ জন সদস্য নিহত হয়েছেন।

দশকের পর দশক ধরে খনিজসম্পদসমৃদ্ধ বেলুচিস্তানে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলমান রয়েছে। আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা এ প্রদেশে প্রায়ই নিরাপত্তা বাহিনী, বিদেশি নাগরিক এবং পাকিস্তানের অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

সপ্তাহান্তে প্রদেশটির বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাংক, কারাগার, থানা এবং সামরিক স্থাপনায় হামলা চালায়। এসব ঘটনার পর কয়েকটি জেলায় এখনও বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রোববার কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, হামলার শিকার হওয়া সব জেলা এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, হামলাকারীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে এবং তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বেলুচিস্তানে সক্রিয় সবচেয়ে বড় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে। এএফপিকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা সামরিক স্থাপনার পাশাপাশি পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও আত্মঘাতী হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র বিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি বেলুচিস্তানে কর্মরত অন্যান্য প্রদেশের পাকিস্তানি নাগরিকদের পাশাপাশি বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলোতেও হামলা বাড়িয়েছে।

উল্লেখ্য, গত বছর বিএলএ একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে দুই দিন ধরে সেটি অবরোধ করে রাখে। ওই ট্রেনে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অনেকেই নিহত হন।

এদিকে, বেলুচিস্তানে সাম্প্রতিক সহিংসতাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে গত মঙ্গলবার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন