Latest

Politics

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি হয়েছে এমন তথ্য ভিত্তিহীন: মাহদী 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়েছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির মূল রাজনীতি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানের বিএনপি নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. মাহদী এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে- এ ধরনের দাবি জামায়াতের শীর্ষ নেতার এক চরম মিথ্যাচার। তিনি এই অভিযোগের তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি জানান, আজ রাতেই তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং আগামীকাল চট্টগ্রামসহ চার জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, ১০ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বী দলের প্রধান আগামী নির্বাচনের আগে ভারতের সঙ্গে তিন শর্তে চুক্তি করেছেন।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন