Latest

Entertainment

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদের মৃত্যু, বয়স হয়েছিল ৮২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যু নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী। জাভেদ ক্যানসারে ভুগছিলেন।

ডলি চৌধুরী প্রথম আলোকে বলেন, 'আজ সকালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। যদিও আগে থেকেই তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, পরবর্তীতে বাসায় রেখে চিকিৎসাসেবা চালানো হচ্ছিল। হাসপাতালে পাঠানোর সময় দুজন নার্স এসে তাঁর সেবা দিচ্ছিলেন। আজ সকালে তাঁরা জানান, জাভেদের সারা শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'

ইলিয়াস জাভেদ ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। চলচ্চিত্রে তার প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’-এ।

অভিনয় জীবনের শুরু ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’-তে। তিনি অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

চলচ্চিত্র এবং নৃত্য জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

৫৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন