Latest

Entertainment

ডিপজলের বিরুদ্ধে আবার মানহানির মামলা করল কে?

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন তার খালাতো ভাই ও ব্যবসায়ী আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।
ডিপজল ও তার খালাতো ভাই টাইগার

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার (২৬ জুলাই) এ মানহানির মামলাটি দায়ের করেন এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর অভিযোগ শুনে আদালত বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে আজিজুর রহমান দাবি করেন, তার ব্যবসায়িক পরিচিতি ও সুনাম নিয়ে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই জিডিতে অভিযোগ করা হয়েছিল, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড সরিয়ে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া চাওয়ার উদ্যোগ নেন।

তবে আজিজুর রহমানের মামলার অভিযোগে বলা হয়েছে, ওই জিডির তদন্তে পুলিশ তার বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি। তার দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি নিজেই।

মামলায় আরও অভিযোগ করা হয়, ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সম্পত্তিকে নিজের বলে দাবি করে পোস্ট দেন। পাশাপাশি বিষয়টি বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমে প্রচার হওয়ায় তার সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে।

আজিজুর রহমানের অভিযোগ, এসব কারণে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং তার সম্মানহানি হয়েছে। এ বিষয়ে আদালতের নির্দেশে এখন তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন