Latest

Politics

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে দলের পক্ষ থেকে এই সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তারেক রহমানের সফর শুরু হওয়ার কথা ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে সফরের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন