Latest

Politics

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিকভাবে ঘোষিত চারটি কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস- তিন গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত কেন্দ্রগুলো হলো- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট। একই প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট। এ কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫ এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট এবং জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।

লোকপ্রশাসন বিভাগেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করেছেন। এ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট। তবে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জিএস পদে খাদিজাতুল কোবরা পেয়েছেন ৬২ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট।

বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন