Latest

Politics

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় খালেদা জিয়ার লন্ডন যাওয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না-সে বিষয়ে আজ (শনিবার) রাতেই সিদ্ধান্ত নেবে তার মেডিকেল বোর্ড। সবশেষ তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে বোর্ডই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিলেও নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় বিমানটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

এদিকে শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি সম্পন্ন হয়। এন্ডোস্কোপি রিপোর্টে তার পাকস্থলীর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

কাতার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম জিয়াকে আনার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, তা প্রযুক্তিগত সমস্যায় শুক্রবার আসতে পারেনি। পরে জানানো হয়, জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। যদিও বিমানটি জার্মানির হলেও এর ভাড়া ও সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।

সূত্র জানিয়েছে, লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেই কাতারের পক্ষে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই বিদেশ যাত্রা সম্ভব হবে, এবং সেই সিদ্ধান্ত সম্পূর্ণই মেডিকেল বোর্ডের ওপর নির্ভরশীল।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

৫২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন