Latest

International

গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজার আল-মাওয়াসি শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মধ্যে বুধবারের এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

চিকিৎসাকর্মী ও স্থানীয় সূত্রগুলো জানায়, গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত হন। হামলার পর শিবিরের বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায় এবং বহু লোক আহত হন। নিহত শিশুদের বয়স আট ও ১০ বছর বলে জানিয়েছে কুয়েতি হাসপাতালের চিকিৎসকরা। আহতের সংখ্যা কমপক্ষে ৩২, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজার দমকল বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল জানান, 'এ হামলায় দুটি শিশুসহ পাঁচ নাগরিক প্রাণ হারিয়েছে। অনেকের আঘাত গুরুতর।' ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আহতদের কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন।

এদিকে গাজার উত্তরাঞ্চলের জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজার মিশর সীমান্তের কাছে হামাসের হামলায় তাদের চার সেনা আহত হওয়ার পর তারা পাল্টা হামলা চালায়। হামাস আল-মাওয়াসিতে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ ও যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

গাজার কর্তৃপক্ষের হিসাবে, ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী অন্তত ৫৯১ বার চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে এখন পর্যন্ত ৩৬০ ফিলিস্তিনি নিহত ও ৯২২ জন আহত হয়েছে।

এদিকে জিম্মি ইস্যুতেও অগ্রগতি ঘটেছে। হামাস জানিয়েছে, তাদের হাতে থাকা শেষ দুই জিম্মির একজনের মরদেহ রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েল বলছে, সব জিম্মির মৃতদেহ ফেরত পেলেই তারা রাফা ক্রসিং পুনরায় খুলে দেবে।

যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস ২০ জন জীবিত জিম্মি এবং ২৬ জন নিহত জিম্মির দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন