Latest

Politics

খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন খালেদা জিয়া : ব্রিফিংয়ে বিএনপি নেতা আজম খান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি বর্তমানে ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার দুপুর পৌনে দুইটার দিকে হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে আজম খান জানান, রবিবার রাত থেকেই খালেদা জিয়ার অবস্থা গুরুতর হয়ে পড়ে। তিনি বলেন, 'গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য তিনি লড়াই করছেন। এখনো এমন অবস্থায় নেই যে বলার মতো কোনো উন্নতির কথা বলা যায়।'

তিনি আরও জানান, খালেদা জিয়াকে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন-সবকিছুই চেষ্টা করেও পরিস্থিতি এখনো আশঙ্কাজনক বলে তিনি মন্তব্য করেন।

চিকিৎসায় যুক্ত আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আজম খান বলেন, 'সবাই মিলে নিরলস চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর হাতে।'

প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট এবং ফুসফুসে সংক্রমণসহ একাধিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা দ্রুত সংকটাপন্ন হয়ে ওঠে।

২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত বৃহস্পতিবার ও শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, চেয়ারপারসনের অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় নেই তিনি।

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন