Latest

Politics

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির মশাল রোড শো স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার অসুস্থতার কারণে দলের বিজয় মাস উদ্‌যাপন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর শুরু হওয়ার মশাল রোড শো স্থগিত করা হয়েছে।

রোববার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড কোনো পরামর্শ দেয়নি।' তিনি সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

রিজভী আরও জানান, 'আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোড শো'টি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন বিভাগে সভার মাধ্যমে চলার কথা ছিল।'

তাদের দেশে ফিরবে কবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তারেক রহমানের কোনো নির্দিষ্ট আপডেট নেই। সময়মতো তিনি আসবেন। এই সময়ে তিনি তার মায়ের জন্য উদ্বেগে রয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।'

গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মশাল রোড শো কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়ে ছিলেন। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রোড শোর মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন করার পরিকল্পনা ছিল।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন