Latest

Politics

হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যেন বেঁচে থাকেন : হাসনাত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলের মধ্যে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি।

শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতি মূলত ক্লিনিক্যাল অপারেশন ও মেডিক্যালি হয়রানির কারণে হয়েছে। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জেলের কর্তৃপক্ষ চিকিৎসককে খালেদা জিয়ার চিকিৎসা করার সুযোগ দিতে ব্যর্থ হয়েছে এবং ডাক্তারদের ওপর ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ কারণে খালেদা জিয়ার স্বাস্থ্যে ধীরগতিতে অবনতি ঘটেছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন