Latest

International

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১০ জন নিহত, আহত অন্তত ২৬০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত ও প্রায় ২৬০ জন আহত হয়েছে।

সোমবার ভোরে হিন্দুকুশ অঞ্চলের খোলম এলাকায় ৬.৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর রয়টার্সের।

ইউএসজিএসের তথ্যানুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে অনুভূত হয়। প্রাথমিকভাবে এর গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (প্রায় ১৭ মাইল) জানানো হয়। উপকেন্দ্রটি ছিল মাজার-ই-শরিফ শহর থেকে অল্প দূরে অবস্থিত খোলম এলাকায়। প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষের এই নগরী ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়। রাজধানী কাবুলেও ভূমিকম্পের প্রভাব টের পান অনেকেই।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান, সকাল পর্যন্ত মোট ২৬০ জন আহত ও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সবাইকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক পবিত্র মাজার - ব্লু মসজিদ - আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টার দৃশ্য দেখা গেছে। একাধিক ভিডিওতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপ থেকে মরদেহ টেনে বের করার দৃশ্যও ধরা পড়েছে।

প্রসঙ্গত, এর দুই মাস আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন