Latest

International

বুসানে শীর্ষ বৈঠকের পর চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির মাধ্যমে চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে। ট্রাম্প জানান, চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

ট্রাম্প বলেন, “আমাদের চুক্তি হয়ে গেছে।” বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা যেতে পারে। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুও সমাধান হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, আগামী এপ্রিলে তিনি চীনে সফর করবেন। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, “বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বুসানে ট্রাম্প ও শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকের আনুষ্ঠানিক আলোচনার আগে দুই নেতা সৌজন্যমূলক আলাপও করেছেন। শি জিনপিং বলেন, “আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে। পুনর্নির্বাচনের পর আমরা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। আমাদের দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা রয়েছে। তাই সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি থাকা স্বাভাবিক নয়।”

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন