Latest

International

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার (২৩ অক্টোবর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ক্রেমলিনের প্রধান অর্থনৈতিক উৎসকে লক্ষ্য করা। তিনি আরও বলেন, এখনই ইউক্রেন সংকটের অবসান ঘটানোর সময়, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত।

অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, রাশিয়া শান্তি আলোচনা এড়িয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং পশ্চিমা মিত্রদেরও এই নিষেধাজ্ঞার সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে কোনও ইতিবাচক ফলাফল আশা করা কঠিন। তবে তিনি বলেন, পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দু’জনেই শান্তি চান এবং এখনই এই সংকটের সমাধান করার সময় এসেছে।

রুশ ও ইউক্রেনীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৪৩ হাজার সেনা নিহত ও ৩ লাখ ৭০ হাজারের মতো আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার ক্ষতিও ভয়াবহ; দুই লাখ ৫০ হাজারের বেশি নিহত এবং এক মিলিয়নেরও বেশি হতাহত ও নিখোঁজ রয়েছে।

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন