Latest

Entertainment

ওমরাহ হজে গেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি করোনাকালের পর থেকেই মিডিয়া ও প্রেক্ষাগৃহের বাইরে ছিলেন।

দীর্ঘ সময় আড়ালে থাকার পর গত ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন, তিনি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে বিবাহিত এবং তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে পপি পুরোপুরি সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি পপি তার পরিবারসহ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করেছেন।

অন্যদিকে, গত শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। দীর্ঘ প্রায় ছয় বছর পর এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল পপির নতুন ছবি হিসেবে। তবে সিনেমার প্রচারণায় তাকে দেখা যায়নি। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার ছবি ‘দ্য ডিরেক্টর’।

গত মাসে পপি জানিয়েছিলেন, তিনি প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফিরে আসবেন এবং ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তির পর প্রচারণায় অংশ নেবেন। কিন্তু শেষ পর্যন্ত প্রচারণায় অংশগ্রহণ করেননি।

৪২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন