Latest

Tourism

এক ভিসায় ৬ দেশ ভ্রমণ : চালু হচ্ছে যৌথ পর্যটন ভিসা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের সমন্বয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) চলতি বছরই চালু করতে যাচ্ছে একটি বহুল প্রতীক্ষিত যৌথ পর্যটন ভিসা।

‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত এই একীভূত ভিসা ইউরোপের শেনজেন ভিসার অনুরূপ হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তউক আল মারি।

এই ভিসার আওতায় পর্যটকরা একবার ভিসা নিয়ে জিসিসির ছয়টি সদস্য দেশ—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন—বিনাবাধায় ভ্রমণ করতে পারবেন। এটি উপসাগরীয় অঞ্চলের পর্যটন ও বাণিজ্যিক খাতকে আরও ঘনিষ্ঠভাবে একীভূত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে ভিসা প্রকল্পটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পর্যালোচনাধীন রয়েছে। ভিসার খরচ এবং মেয়াদ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন আল মারি।

বিশ্লেষকরা বলছেন, এই একক ভিসা চালু হলে উপসাগরীয় অঞ্চলের পর্যটন খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সংশ্লিষ্ট দেশগুলোর জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ভিসা চালুর পর সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Tourism নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন