Latest

Politics

জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন প্রক্রিয়ায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলের লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে নতুন লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলের প্রচলিত প্রতীক দাঁড়িপাল্লা অপরিবর্তিত রেখে জাতীয় পতাকার রঙ ও আঙ্গিক ধারণ করে নতুন লোগো ডিজাইন করা হচ্ছে।

রোববার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিল নতুন লোগোর একটি নমুনা, যা জাতীয় পতাকার অনুরূপ নকশায় তৈরি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, "আমাদের লোগো পরিবর্তনের কাজ চলছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের এই লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে।"

তিনি আরও বলেন, "নতুন লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে, যা অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।"

লোগো পরিবর্তনের কারণ জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম জানান, "আগের লোগো আমরা কখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার করিনি, বরং বিভিন্ন গণমাধ্যমে সেটি ব্যবহৃত হতো।"

৫৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন