Latest

International

নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিলেন বিজয়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের তামিলনাড়ু রাজ্যে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের একটি জনসভায় পদদলনের ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে ভারী হয়ে উঠেছে দক্ষিণ ভারত।

কউর জেলায় আয়োজিত ওই সমাবেশে মোট ৩৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিজয়
এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে থালাপতি বিজয় পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, বিজয় বলেন—

“এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। কথা দিয়ে এই শোকের ভার কমানো সম্ভব নয়। কিন্তু একজন পরিবারের সদস্য হিসেবে, আমি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিচ্ছি।”
তিনি আরও বলেন, “এই অর্থের পরিমাণ ক্ষতির তুলনায় অতি সামান্য। তবুও এই কঠিন সময়ে আপনাদের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব।”

এক্সে (টুইটারে) আবেগঘন বার্তা
এর আগে এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় বিজয় লেখেন:

“আমার হৃদয় ভেঙে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জন হারানো ভাই-বোনদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা। যারা হাসপাতালে রয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
অতিরিক্ত ভিড়ই ঘটনার মূল কারণ
তামিলনাড়ুর ভোটমুখী রাজনীতিতে সদ্য পা রাখা বিজয় সেদিন টিভিকে আয়োজিত এক শোভাযাত্রা ও জনসভায় অংশ নিচ্ছিলেন। ওই সভায় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে কড়া সমালোচনা করছিলেন বিজয়। বক্তৃতার একপর্যায়ে জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, এবং মাঝপথে তাঁকে বক্তৃতা থামাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়কে সামনে থেকে দেখতে বা স্পর্শ করতে চাওয়া অনেকের ভিড়েই মূলত বিশৃঙ্খলা দেখা দেয়।
জনসভার আয়োজকরা ধারণা করতে পারেননি, এত সংখ্যক মানুষের সমাগম হবে। বিজয়ের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একাধিক শিশু জ্ঞান হারায়, কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়।

৬২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন