Latest

Politics

শাপলা প্রতীক চাই, নিবন্ধনে ইসির ইতিবাচক সাড়া: এনসিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেছে বলে জানান তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে এক বৈঠকে বসে এনসিপি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান পাটওয়ারী।

তিনি বলেন, "নিবন্ধনের বিষয়ে আমাদের জন্য আশাব্যঞ্জক খবর রয়েছে। ইসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে আমরা শাপলা প্রতীক চাই—সাদা অথবা লাল রঙের। এই প্রতীক না পেলে এনসিপি পরবর্তী করণীয় নির্ধারণ করবে।"

সূত্র জানায়, এনসিপির প্রস্তাবিত শাপলা প্রতীক এখনো নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদন পায়নি। দলটি দ্বিতীয়বারের মতো সাদা শাপলা ও লাল শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে। তবে ইসির বিদ্যমান প্রতীক তালিকায় এ ধরনের প্রতীক নেই। এ তালিকা সংশোধনের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন