Latest

Country

বাঁশখালীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পশ্চিম বাঁশখালীর দারুল ইসলাহ মাদরাসা মসজিদে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে একটি কুরআন ক্লাস চলছিল। অভিযোগ রয়েছে, ওই কর্মসূচিতে বাঁধা দেন স্থানীয় ছাত্রদল কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথম দফার উত্তেজনা দেখা দেয়।

পরবর্তীতে সন্ধ্যার দিকে দুই দলের নেতাকর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় অবস্থান নেন এবং একপর্যায়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে বাহারছড়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “একটি বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি এবং তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন