Latest

West Bengal

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ১,৬৪৭ কি.মি. সুরক্ষা বেড়া নির্মাণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৭ কিলোমিটার এলাকায় সুরক্ষা বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রায়।

বুধবার রাজ্যসভায় এই তথ্য উপস্থাপন করেন তিনি।

বিজেপি সাংসদ শম্ভু শরণ প্যাটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট স্থলসীমান্ত প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার। এর মধ্যে ১১২ কিলোমিটার এলাকায় ভূ-প্রকৃতিগত বাধার কারণে সীমান্তে বেড়া নির্মাণ সম্ভব নয়। তবে বাকি ৪৫৬ কিলোমিটার এলাকায় সীমান্ত প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ওই ৪৫৬ কিমি সম্ভাব্য বেড়ার মধ্যে এখনো ১৪৮ কিমি জমি রাজ্য সরকার অধিগ্রহণ করেনি। এছাড়া ২২৯ কিমি জমি বর্তমানে অধিগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে নিয়মিত বৈঠক ও সমন্বয় চলছে বলেও জানান তিনি।

ভারত-বাংলাদেশ মোট সীমান্ত প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার, যা পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম রাজ্যের সঙ্গে যুক্ত।

এ তথ্য ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য প্রিন্ট' প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই-এর বরাতে।

৪৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
West Bengal নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন