Latest

Entertainment

পার্লামেন্টে বসলেই কি সাধারণ জ্ঞান লোপ পায়? সালমান মুক্তাদিরের প্রশ্ন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২১ জুলাই দুপুর ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

আগুনে পুড়ে ও ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু শিক্ষার্থী হতাহত হয়। ঘটনাটি নাড়িয়ে দেয় পুরো জাতিকে।

এই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সাধারণ মানুষের পাশাপাশি শোক ও ক্ষোভ প্রকাশ করছেন তারকারাও। কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষোভ ঝেড়েছেন সরকারি একটি পদক্ষেপকে ঘিরে।

তিনি বলেন, রাজধানীর ওই দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়। তবে পরে সেটি পেজ থেকে সরিয়ে ফেলা হয়, কিন্তু কেন পোস্টটি মুছে দেওয়া হলো—সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এই পোস্ট ঘিরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সালমান। ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন:
“পার্লামেন্টের চেয়ারে বসলেই কি সাধারণ জ্ঞান হারিয়ে যায়?”
তিনি বলেন,
“কেউ কি সরকারের কাছে অর্থ সাহায্য চেয়েছে? কোনো পরিবার কি বলেছে তাদের টাকা দরকার?”

সালমানের ভাষ্য, দুর্ঘটনার পর সবকিছু সামাল দিয়েছে সাধারণ মানুষ। নিজেরাই তৎপর হয়ে সাহায্য করেছেন, কোনো সরকারি সহায়তার জন্য অপেক্ষা করেননি।

তার বক্তব্যে আরও উঠে আসে,
“মানুষ চেয়েছে জবাবদিহি, স্বচ্ছতা, দ্রুত পদক্ষেপ। অথচ সরকার আবার সেই পুরোনো নাটক শুরু করেছে—তহবিল গঠন, তদন্ত কমিটি, প্রচারমূলক কর্মকাণ্ড। অথচ এখনো পর্যন্ত কেউ বলেনি দুর্ঘটনার প্রকৃত কারণ কী, বা কোনো সেমিনার হয়নি বিষয়টি নিয়ে।”

ভিডিওটিতে সালমান প্রশ্ন করেন, পোস্ট দেওয়ার আগে কি কেউ ভেবেছিল, কেন এই পোস্টটি দিচ্ছে? মানুষ তখন আসলে কী চাইছিল?

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে, এবং অনেকেই তার কথার সঙ্গে একমত প্রকাশ করেছেন।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন