Latest

International

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে সোমবার (১৪ জুলাই) একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৭। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভূকম্পনের গভীরতা ও মাত্রা নিয়ে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে বিভিন্ন সংস্থা। ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ৯৮ কিলোমিটার গভীরে এবং এতে সুনামির কোনো আশঙ্কা নেই।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তানিম্বারসহ ইন্দোনেশিয়ার এই অঞ্চলটি ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এখানে পৃথিবীর বিভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল থাকায় প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।

৪৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন