Latest

Mass Media

নড়াইল প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু নির্বাচিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস এম আব্দুল হক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম মাহবুবুর রশিদ লাবলু।

নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল হোসেন জানান, সোমবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদে একটি করে বৈধ মনোনয়ন থাকায় কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস); কোষাধ্যক্ষ মোস্তফা কামাল (আরটিভি); যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন (যায়যায়দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মোঃ ইমরান হোসেন (এখন টিভি); সাংগঠনিক সম্পাদক জহির ঠাকুর (এটিএন বাংলা); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি); আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব (আইনবার্তা); দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন), অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান), হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কণ্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি) এবং খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)।

কমিটি ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে নড়াইল প্রেসক্লাব জেলার উন্নয়ন ও অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Mass Media নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন