Latest

Politics

মহাসচিব পরিবর্তনের পর আজ জরুরি ব্রিফিং জাতীয় পার্টির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
দলের চলমান সাংগঠনিক অস্থিরতা ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

গণমাধ্যমে পাঠানো দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও ক্যামেরাপারসনদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রেসক্লাব ইউনিট ও কূটনৈতিক রিপোর্টারদেরও সংবাদ সম্মেলনটি কাভার করার অনুরোধ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক দলীয় দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে উত্তেজনা ও আসন্ন জাতীয় সম্মেলনকে ঘিরে জটিলতা নিয়ে এই সংবাদ সম্মেলনে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

এদিকে, সোমবার (৭ জুলাই) জাপার চেয়ারম্যান জি এম কাদের সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি চলাকালেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো।
জি এম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন