Latest

Entertainment

শাকিবকে ‘মেগাস্টার’ বলা নিয়ে বিতর্ক, যা বললেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে শাকিব খান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নিরবিচারে জনপ্রিয় অভিনেতা হিসেবে। অসংখ্য ব্যবসাসফল সিনেমা দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।

দর্শকদের অনেকে তাকে ‘কিং খান’, ‘নবাব’, ‘সুপারস্টার’ এমনকি ‘মেগাস্টার’ উপাধিতে ভূষিত করে থাকেন।

তবে সম্প্রতি শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন গুণী অভিনেতা জাহিদ হাসান। তার মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান শাকিবভক্তরা— যারা নিজেদের ‘শাকিবিয়ান’ বলেও পরিচয় দিয়ে থাকেন।

ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান
এই বিতর্কের মধ্যেই অবশেষে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন জাহিদ হাসান। এক গণমাধ্যমকে তিনি জানান, তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, অথবা তিনি সেভাবে বোঝাতে পারেননি।

জাহিদ বলেন, "মেগাস্টার শব্দটি নিয়ে আমি নেতিবাচক কিছু বলিনি। বরং বোঝাতে চেয়েছিলাম, একজন শিল্পী যখন সত্যিকারের বড় হয়ে যান, তখন তার নামের আগে আর কোনো বিশেষণের দরকার হয় না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান বা ম্যারাডোনা তাদের নামই যথেষ্ট।"

তিনি আরও বলেন, "আমার বক্তব্য যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, আমি দুঃখিত। আমি শাকিবকে ছোট করতে চাইনি। বরং ভক্তদের আবেগকে সম্মান জানাই। তারা শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি।"

‘উৎসব’ দিয়ে আলোচনায় জাহিদ
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার সাফল্যে আবারও আলোচনায় এসেছেন জাহিদ হাসান। এই ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবিকে বক্স অফিসে ছাড়িয়ে গেছে। সেই উপলক্ষে এক লাইভ শোতে অংশ নিয়েই তিনি আলোচনার কেন্দ্রে আসেন।

শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ বলেন, “তাদের মন খারাপ হয়েছে, সেটাই প্রমাণ করে তারা শাকিবকে কতটা ভালোবাসে। আমি চাই, সবাই মিলে শিল্প ও শিল্পীদের সম্মানের জায়গাটিকে আরও বড় করে তুলি।”

৪৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন