Latest

Entertainment

‘চুক্তিভিত্তিক বিয়ে’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ৩০ জুন, ২০২৫ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বহুদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক নাকি শুধুই ‘চুক্তির বিয়ে’।

দীর্ঘদিন ধরে এসব নিয়ে নীরব ছিলেন অভিষেক। এবার সেই নীরবতা ভাঙলেন ‘যুবা’ খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি বলিউডে ২৫ বছর পূর্ণ করেছেন অমিতাভ-জয়া বচ্চনের পুত্র অভিষেক। এই উপলক্ষে এক সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

বিয়ের সম্পর্কে চলমান গুজব নিয়ে জানতে চাইলে অভিষেক বলেন, “১৭ বছরের বৈবাহিক জীবনে কত ধরনের গুজব শুনেছি তার হিসাব নেই। আগে এসব পাত্তা দিতাম না। কিন্তু এখন যখন আমার একটা পরিবার আছে, তখন এসব শুনে কষ্ট হয়।”

‘চুক্তির বিয়ে’ বা দাম্পত্যে টানাপোড়েন নিয়ে নীরব থাকার কারণ জানতে চাইলে অভিষেক বলেন, “আমরা আমি আর ঐশ্বরিয়া অনেকবার বিভিন্ন গুজবের শিকার হয়েছি। যতবারই বিষয়টা পরিষ্কার করতে গিয়েছি, ততবারই সেটা আরও বিকৃত হয়েছে। তাই এখন চুপ থাকাটাকেই ভালো মনে করি।”

তিনি আরও যোগ করেন, “যা-ই বলি না কেন, সত্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়। কারণ মানুষ নেগেটিভ সংবাদই বেশি খোঁজে, তা বেশি বিকোয়। আমি এখন বুঝি আমার জীবন নিয়ে যারা কোনো দায়িত্ব নেন না, তাদের প্রশ্নের জবাব দেওয়ারও কোনো দায় আমার নেই।”

উল্লেখ্য, ২০০৭ সালে প্রেমের সম্পর্কের পরিণতি দিয়ে ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন অভিষেক বচ্চন। ২০১১ সালে জন্ম নেয় তাঁদের কন্যা আরাধ্য বচ্চন।

৫৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন