Latest

International

'খামেনিকে বাঁচিয়েছি, ধন্যবাদও পেলাম না'

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে 'ভয়াবহ ও অপমানজনক মৃত্যু' থেকে রক্ষা করেছেন।

গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খামেনিকে হত্যার পরিকল্পনা করছিল। তিনি বলেন, “আমি জানতাম খামেনি কোথায় আশ্রয় নিয়েছিলেন এবং চাইলে তার জীবন শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তাকে একটি ভয়ানক ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছি, যদিও তাকে বলতে হয়নি ‘ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প!’

ট্রাম্পের এই মন্তব্য এসেছে ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধের প্রেক্ষাপটে, যেখানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। খামেনি সম্প্রতি যুদ্ধ জয়ের দাবি করলে ট্রাম্প তার এই বক্তব্যকে “মিথ্যা ও বোকামিপূর্ণ” বলে মন্তব্য করেন।

ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যকে “অসম্মানজনক ও অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছেন। তিনি ট্রাম্পকে এমন ভাষা ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

৪৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন