Latest

Entertainment

ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ জুন) গভীর রাতে তিনজন চোর তার বাড়িতে ঢুকে ব্যাপক তছনছ চালিয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানায়, লস ফেলিজ এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে জানালা ভেঙে প্রবেশ করে চোরেরা। গ্রিফিথ পার্কের ঠিক উল্টো পাশে অবস্থিত তিন শোবার ঘরের বাড়িটি পিট ২০২৩ সালে কিনেছিলেন।

তবে এখন পর্যন্ত বাড়ি থেকে কী কী চুরি হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় ব্র্যাড পিট বাড়িতে ছিলেন না। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে ‘এফওয়ান’ নামের নতুন সিনেমার লন্ডন প্রিমিয়ারে অংশ নিচ্ছেন তিনি। এ সফরে তার সঙ্গে রয়েছেন অভিনেতা টম ক্রুজ এবং ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন।

পুলিশ বলছে, এ ঘটনা লস অ্যাঞ্জেলেসে তারকাদের বাড়িতে চুরির ধারাবাহিক ঘটনার অংশ হতে পারে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে অভিনেত্রী নিকোল কিডম্যান ও সংগীতশিল্পী কিথ আরবান চুরির শিকার হয়েছিলেন। এমনকি গত মাসে ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়িতে এক ব্যক্তি গাড়ি নিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন, যাকে পরে গ্রেফতার করা হয়।

৪৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন