Latest

Entertainment

হিন্দি গান ‘কাটা লাগা’ খ্যাত শেফালি আর নেই 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রখ্যাত বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা আর নেই।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, স্বামী পরাগ ত্যাগী ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মিলে রাতে তাকে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ঘটনার পরপরই সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হাসপাতালের রিসেপশন থেকে তাকে জানানো হয়েছে, শেফালির মৃত্যু নিশ্চিত করেন হৃদরোগ বিশেষজ্ঞ ড. লুলা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

শেফালি জারিওয়ালা ২০০২ সালে 'কাঁটা লাগা' গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তার দুর্দান্ত পারফর্ম্যান্স ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটে যায়। এরপর তিনি ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেন।

২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করলেও মূল চরিত্রে তেমন দেখা যায়নি। ব্যক্তিজীবনে প্রথম বিয়ে ভাঙনের মুখে পড়ে ২০০৯ সালে, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি বিচ্ছেদের পথ বেছে নেন।

পরবর্তীতে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৪ সালে তাদের বিয়ে হয়। ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ফের আলোচনায় আসেন শেফালি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছিলেন সক্রিয় ও খোলামেলা স্বভাবের, পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করে গেছেন নিয়মিত। নিয়মিত শরীরচর্চা এবং সুস্থ জীবনযাপন করতেন বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

তার এই আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে জানাচ্ছেন শোক ও শ্রদ্ধা।

১০৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন