Latest

International

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (২৮ জুন) রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূলবর্তী অঞ্চলে।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল প্রদেশটির নিকটবর্তী স্থলভাগ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার (৬৩ মাইল) ভূগর্ভে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানি প্রদেশের ছোট একটি দ্বীপে কর্মরত প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাউইন ফুয়েন্তেস বার্তা সংস্থা এএফপিকে জানান, "ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল না, তবে অফিসের টেবিল ও কম্পিউটার প্রায় পাঁচ সেকেন্ড ধরে কেঁপে ওঠে।"

ভূমিকম্পটি সুনামি সৃষ্টি করেনি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, ফিলিপাইন ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এটি ‘প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার’-এ অবস্থিত, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ঘটনা প্রায়ই ঘটে থাকে। যদিও অধিকাংশ ভূমিকম্পই তুলনামূলকভাবে কম মাত্রার হয়ে থাকে।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন