Latest

International

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে প্রাণ গেল ১৬ জনের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কেনিয়ায় জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি এবং নতুন কর ব্যবস্থার প্রতিবাদে হওয়া সরকারবিরোধী বিক্ষোভ রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছে।

রাজধানী নাইরোবি ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি।

বুধবার (২৫ জুন) সংঘটিত এ সহিংসতার খবর নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন (KNCHR)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারের কর নীতির প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস, জলকামান এবং গুলির ব্যবহার করে। শান্তিপূর্ণ মিছিলে ‘সন্ত্রাসী কায়দায়’ হামলার অভিযোগও এনেছেন আন্দোলনকারীরা। তারা দাবি করছেন, মুখোশধারী কিছু হামলাকারী পুলিশের সহযোগিতায় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।

বিক্ষোভকারীরা নাইরোবির কেন্দ্রস্থলে হাতে জাতীয় পতাকা এবং পুলিশের গুলিতে নিহতদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে প্রতিক্রিয়া জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস এক যৌথ বিবৃতি দিয়ে উভয় পক্ষকে সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট রুটো নিজেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শান্ত থাকার। তিনি বলেছেন, “দয়া করে দেশটিকে ধ্বংস করবেন না।”

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন