Latest

International

সোশ্যাল মিডিয়া ইসরায়েলের সাহায্যের বিজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

আলিয়াহ রিটার্ন সেন্টার (Aliyah Return Center) জানিয়েছে, হামলার ফলে অন্তত ২,৫০০ ইসরায়েলি নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। ধ্বংসপ্রাপ্ত হয়েছে ২২টি ভবন। বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব ভয়াবহ—প্রায় ২০০ শিশু মারাত্মক মানসিক ট্রমার শিকার হয়েছে।

আলিয়াহ রিটার্ন সেন্টার সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আশ্রয়, খাদ্য, পোশাক, ওষুধ এবং স্কুল সরঞ্জামের মতো মৌলিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। গৃহহীনদের জন্য অস্থায়ী বাসস্থান এবং শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা জরুরি হয়ে পড়েছে।

সংস্থাটি দ্রুত পুনর্বাসন ও সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তহবিল ও সহানুভূতি কামনা করেছে।
সংস্থার মুখপাত্র বলেন, “আমরা আমাদের অভিজ্ঞতা ও কাঠামো দিয়ে দ্রুত ও স্বচ্ছ মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত। এই সংকট মোকাবিলায় বিশ্ববাসীর সহানুভূতি ও সহায়তা প্রয়োজন।”

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ফলে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নয়, শিশু ও পরিবারের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে সহায়তা কার্যক্রম শুরু হলেও, প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন