Latest

International

ইরানের ছয় বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলি সামরিক বাহিনী সোমবার (২৩ জুন) ইরানের ছয়টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দর এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

ইসরাইলি বাহিনীর বিবৃতি অনুযায়ী, ড্রোন ও দূরনিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। হামলার শিকার হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে তেহরানের মেহরাবাদ, মাশহাদ ও ডেজফুলের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া আরও তিনটি বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়নি। হামলায় বিমানবন্দরগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার ও একটি রিফুয়েলিং প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হওয়া বিমানের মধ্যে এফ-১৪, এফ-৫ যুদ্ধবিমান এবং এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার বলে দাবী ইসরাইলের ।

এ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানও ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন