Latest

International

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘শক্ত প্রতিক্রিয়া’র হুঁশিয়ারি ইরান সেনাপ্রধানের

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ‘শক্ত প্রতিক্রিয়া’ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা লড়ব; আমরা সুখের জন্য লড়ব। আমাদের বহু শহীদ হয়েছে, কিন্তু আমরা শক্তি ও সাহসে লড়ব। আমাদের শক্তি সম্পর্কে নিশ্চিত থাকুন।”

তিনি আরও বলেন, “আমাদের ইতিহাসে বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। তারা যখনই আমাদের আক্রমণ করেছে, আমরা তাদের শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি।”

সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটির সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল হয়। এরই ধারাবাহিকতায় মাত্র এক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব নেন মেজর জেনারেল হাতামি।

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় ও প্রেসিডেন্ট দপ্তর থেকেও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে দেশটির জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং জরুরি বৈঠকের আহ্বান জানান।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন