Latest

Entertainment

‘সিতারে জামিন পার’ দিয়ে আমিরের কামব্যাক, কিন্তু আয় কত?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

শনিবার, ২১ জুন, ২০২৫ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড় পর্দায় ফিরলেন বলিউড সুপারস্টার আমির খান। আর ফিরলেনও তারই এক সময়ের আইকনিক সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল ‘সিতারে জামিন পার’ নিয়ে।

দর্শকমহলে সিনেমাটি নিয়ে ছিল বিপুল প্রত্যাশা। তবে প্রথম দিনের বক্স অফিসে সেই প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

ভারতীয় বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের প্রাথমিক তথ্যমতে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে প্রায় ১১.০৫ কোটি রুপি। যা আমিরের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র (প্রথম দিনের আয় ১১.৭ কোটি) চেয়ে কম।

হিন্দি ভাষাভাষী অঞ্চলে ‘সিতারে জামিন পার’-এর প্রথম দিনের দর্শক উপস্থিতি ছিল গড়পড়তা। সকালে দর্শক উপস্থিতি ছিল ১৬.৭৪ শতাংশ, বিকেলে ১৬.২৫ শতাংশ এবং সন্ধ্যায় কিছুটা বেড়ে দাঁড়ায় ২০.২১ শতাংশে। সারাদিনে গড় দর্শক হার ছিল ১৭.৭৩ শতাংশ।

সিনেমাটি ঢিলেঢালা শুরু করলেও দর্শকমহলে এর প্রশংসা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই একে বছরের অন্যতম ‘শিক্ষনীয় ও হৃদয়স্পর্শী’ সিনেমা হিসেবে রেটিং দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, দর্শকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়লে ছবির আয় আগামী দিনগুলোতে বাড়তে পারে।

‘সিতারে জামিন পার’ পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। সিনেমাটির গল্প ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীকে নিয়ে, যাদের বাস্কেটবল প্রশিক্ষণ দেন আমির খানের চরিত্র। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। জেনেলিয়া ডিসুজাও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এ বছরের আলোচিত আরেক সিনেমা সালমান খানের সিকান্দার প্রথম দিনে আয় করে ২৬ কোটি রুপি, যা তুলনায় অনেক এগিয়ে। এমন অবস্থায় আমিরের ‘সিতারে জামিন পার’ হয়তো শুরুটা ধীর গতিতে করেছে, তবে এর বার্তা ও অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে যা ছবিটির আয় পরবর্তী সময়ে বাড়াতে সহায়ক হতে পারে।

৫৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন